মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ঘুষ কান্ডে লোকসভা পদক্ষেপ নিতে চলেছে  Search similar articles

22শে জুলাই আস্থা ভোটের ঠিক আগে লোকসভাতে কয়েকজন সাংসদ যে টাকার বান্ডিল দেখিয়েছিল তা হয়ত রাজনীতির ইতিহাসে খোদিত হয়ে থাকবে৷ এই সাংসদদের অভিযোগ ছিল যে তাদেরকে আস্থাভোটের সময়ে লোকসভাতে উপস্থিত না থাকার দরুন নয় কোটি টাকা দেওয়া হবে৷ আর এই নয় কোটি টাকার মধ্যে অগ্রিম হিসাবে এক কোটি টাকা দেওয়া হয়েছিল যা সেই দিন লোকসভাতে টিভির ক্যামেরার সামনে ভেসে উঠতে দেখা গিয়েছে৷

ঘুষ দিয়ে সাংসদের কেনার ব্যাপারে বিজেপির প্রবীণ নেতা আদবানী জানিয়েছিলেন, এটি এমন একটি বিষয় যা সবার সামনে তুলে ধরা উচিত৷ এর সঙ্গে উনি এইরকম বিশ্রী কান্ডের তদন্তের দাবীও জানান৷ শুধু যে আদবানী তা নয় অন্যান্য পার্টির অনেকেই এই কান্ডের তদন্তের দাবী জানিয়েছিল৷

এবার লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে ওই তিন জন সাংসদকে অভিযোগ দায়ের করার কথা জানানো হল৷ অধিকারী সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, এই তিন সাংসদ অশোক আর্গল, মহাবীর ভগোড়া ও ফগন সিং-কে লোকসভা সচিবালয় থেকে পত্রের মাধ্যমে তাঁদের এই অভিযোগ দায়ের করার কথা জানান হয়৷ এই ঘটনার যাতে সঠিক তদন্ত করা যায় সেই জন্যই লোকসভা থেকে এদের চিঠির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে৷

লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জী জানিয়েছিলেন, এই ব্যাপারে কেউ দোষী প্রমাণ হলে তাঁর উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ এর সঙ্গে তিনি এই ঘটনাকে দূর্ভাগ্যজনকপূর্ণ ঘটনা ও এই দিনকে দুঃখজনক দিন বলেও আক্ষা দেন৷
অতিরিক্ত
সরকার ভাঙার আর্জি মনমোহনকে
দুই সাংসদকে বহিষ্কার করল এমডিএমকে
স্পিকার নিয়ে আত্মপক্ষ সর্মথন কারাতের
স্পিকারের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
আই ই এ ইয়ের বিল পাশ অগাষ্টে
লিবরাকে দল থেকে বহিস্কার করল এসএডি