মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাম কংগ্রেসের আতাতের সম্ভবনা রয়েছে  Search similar articles

বামেদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই কংগ্রেসের বলে জানিয়েদিলেন কংগ্রেসের প্রবীণ নেতা এবং দেশের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জী৷ জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পরে বামেরা এখন বিরোধী পক্ষ৷ মূলত বামেরা সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার জন্যই আস্থা ভোটের দারস্থ হতে হয় মনমোহন সরকারকে এবং জিতেও গেছে মনমোহন সরকার৷

প্রণব মুখার্জীকে দুই দলের একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রশ্ন করলে উনি তার উত্তরে জানান, এই ব্যাপারে এখনই কিছু বলা যাবে না৷ পরিস্থিতির দিকে তাকিয়েই বোঝা যাবে ভবিষ্যতে কি হবে৷ তবে তিনি এও জানিয়েছেন যে, ভবিষ্যতে তাদের বামেদের সঙ্গে কাজ করতে কোন রকম আপত্তি নেই৷

এর আগে বামেদের পক্ষ থেকেও একই রকম ইঙ্গিত পাওয়া গিয়েছিল৷ এবার কংগ্রেসের পক্ষ থেকেও তা পরিষ্কার হয়ে গেল৷ আর এই দুই দলের আকার ইঙ্গিতে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে আগামী লোকসভা ভোটের পর হয়তো বাম ও কংগ্রেস নেতাদের এক ঘাটে জল খেতে দেখা যেতে পারে৷
অতিরিক্ত
এবার অদ্ভূত দাবী কারাতের
ঘুষ কান্ডে লোকসভা পদক্ষেপ নিতে চলেছে
সরকার ভাঙার আর্জি মনমোহনকে
দুই সাংসদকে বহিষ্কার করল এমডিএমকে
স্পিকার নিয়ে আত্মপক্ষ সর্মথন কারাতের
স্পিকারের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী