ইউ পি এ-র নতুন সঙ্গী সমাজবাদী পার্টির সঙ্গে আরও দীর্ঘ মেয়াদি সম্পর্ক চায় কংগ্রেস৷ এমন কি সমাজবাদী পার্টির সধারণ সম্পাদক অমর সিং বলেছেন আমরা চাই দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একযোগে লড়াই চালাতে৷ এর মধ্যে প্রথমেই সমাজবাদী পার্টির প্রধান ঘাঁটি উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া সেরে নিতে চাইছে দল৷
এর পরের লক্ষ্যে যে চার রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে৷ 2003 সালের মধ্যপ্রদেশে সমাজাবাদী পার্টি আসন সংখ্যার নিরিখে জিতেছিল মাত 7-টি আসন৷ তবে এর মধ্যে উল্লেখযোগ্য হল 23-টি আসনে অত্যন্ত কম ব্যাবধানে পরাজিত হয়েছিল সমাজবাদী পার্টির প্রার্থীরা৷
তবে মধ্যেপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস একেবারে বি জে পি-র কাছে ধরাশায়ী হযেছিল৷ তবে এবারের হতে যাওয়া নির্বাচনে কংগ্রেস ও বি জে পি-র মধ্যে যে শক্ত লড়াই হবে তা মানছেন রাজ্যের নেতারা৷ এর সঙ্গে কংগ্রেস ও সমাজাবাদী জোট হলে বিপদ বাড়তে পারে বি জে পির জন্য৷
এর পাশাপাশি রাজস্থানে কংগ্রেসের হাত ধরে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে সমাজবাদী পার্টি৷ কংগ্রেস সূত্রের খবর তারাও এবার দীর্ঘ মেয়াদি ভিত্তিতে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ার কথা ভাবছেন৷ মায়াবতী যে ভাবে কংগ্রেসকে টার্গেট করেছে তার হাত থেকে দলকে বাচাতে মুলায়াম যে ভালো প্রতিপক্ষ তা মানছেন সকলেই৷ এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে জোট গঠনের ব্যাপারে এখন থেকে প্রাথমিক আলোচনা শুরু করতে চায় উভয় দল৷
|