মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মানবধিকারে সংঘঠনের প্রধান জন্মসূত্রে ভারতীয়  Search similar articles

আন্তর্জাতিক মানবধিকার সংগঠনের প্রধান হতে চলেছেন জন্ম সুত্রে ভারতীয় নভেনেথাম পিল্লাইয়া৷ বর্তমানে তিনি দক্ষিন আফ্রিকার নিবাসী৷ কানাডার লুইস আরবারোর জায়গায় তিনি দায়িত্ব নিচ্ছেন৷

তার মনোনয়ন নিয়ে প্রাথমিক ভাবে আমেরিকার কিছু আপত্তি ছিল৷ পরে তার যোগ্যতার সামনে সমস্থ প্রতিবন্ধকতা খাঁটো হয়ে যায়৷ গত 30-শে জুন বর্তমান মানবধিকার প্রধানের মেয়াদ শেষ হয়েছে৷ আগামী মাসের 1 তারিখ নিজের কাজের দায়িত্ব বুঝে নেবেন নেভেনেথাম৷ এই ধরনের উচ্চ পদে কোন ভারতীয় বংশদ্ভুত এই প্রথম দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে৷

192 সদস্যের এই কাউন্সিলে নিজের দায়িত্ব পালন করা বেশ শক্ত চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকেই৷ 1968 সাল থেকে নভেনেথাম দক্ষিন আফ্রিকায় আইন চর্চা করছেন৷ অনেকের ধারণা ঠান্ডার মাথার মানুষ নভেনেথাম সঠিক ভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবে৷

তবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু জটিল বিষয়ের সামনে পড়তে হবে নব নিযুক্ত প্রধানকে৷ এর মধ্যে রয়েছে জিম্বাবোয়েকে কাউন্সিল থেকে সাসপেন্ড করার মত বিষয়৷
অতিরিক্ত
সমাজবাদী কংগ্রেস আরও কাছাকাছি
বাম কংগ্রেসের আতাতের সম্ভবনা রয়েছে
এবার অদ্ভূত দাবী কারাতের
ঘুষ কান্ডে লোকসভা পদক্ষেপ নিতে চলেছে
সরকার ভাঙার আর্জি মনমোহনকে
দুই সাংসদকে বহিষ্কার করল এমডিএমকে