মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
80 বছরে পড়লেন স্পিকার  Search similar articles

PTIPTI
ব্রাত্য, উপেক্ষিত, বহিস্কৃত, প্রাক্তন সি পি এম কর্মী ও লোকসভার স্পিকার সোমনাথ চ্যাঠার্জী 80 বছরে পড়লেন৷ তার জন্ম দিনে তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী ভয়লার রবি৷ সকালে নার্বাডের এক প্রতিনিধি দল সোমনাথ বাবুর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানিযে আসেন৷

এবার জন্মদিন তার কাছে কতটা উপভোগ্য তা ঠিক জানা যায় নি৷ উল্লেখ্য কয়েক দিন আগে দলের নীতি না মানার জন্য বহিস্কার করেছেন দলের সর্বময় কর্তা প্রকাশ কারাত৷ এমন কি তার সমন্ধে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করা শুরু করে দিয়েছেন সি পি এম সহ অন্য বাম দল৷

তবে প্রবীন এই প্রাক্তন বাম কর্মী কিন্তু নিজের সংযম হারান নি৷ শত প্ররোচনায় দল বা তার নীতির বিরুদ্ধে একটা শব্দ উচারণ করেন নি৷ হয়ত এই সংযম দিয়ে বুঝিয়ে দিয়েছেন বামপন্থীদের ব্যক্তি থেকে সামজিক জীবন সব সময় নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়৷ লোকসভায় হয়ত দলের অলিখিত নির্দেশ মানেন নি৷ তবে সংসদীয় রীতি আর আর্দশকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়৷ এখানেই হয়ত সফল এই প্রবীণ কর্মী৷

আগেই পরিস্কার করে দিয়েছেন এবার যে আর নির্বাচনে দাড়াবেন না৷ তার আসন সংরক্ষিত হয়ে যাবে৷ ভারতীয় সংসদের ইতিহাসে তিনিই প্রথম দলহীন স্পিকার৷ হয়ত আগামী দিনে এই নিয়ে নতুন বির্তক শুরু হতে পারে৷

1929 সালে অসমের তেজপুরে জন্ম সোমনাথ বাবুর৷ তার পিতা এন সি চ্যাঠার্জী ছিলেন হিন্দু মহাসভার সদস্য৷ কিছু দিন পরে চলে আসেন পশ্চিমবঙ্গে৷ লেখাপড়া করেছেন কলকাতায়৷ এর পরে লন্ডনে গিয়ে আইন নিয়ে পড়াশুনা করেন৷ 1968 সালে সি পি এম কর্মী হিসাবে যোগ দিয়েছিলেন৷ তার তিন বছরের মধ্যে বোলপুর থেক সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ সংসদে নির্বাচনে একবার তার পরাজয় হয়েছে৷ 1984 সালে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জীর কাছে হেরে যান৷
অতিরিক্ত
বিক্ষুব্ধ সাংসদের বহিস্কার করল এমডিএমকে
মানবধিকারে সংঘঠনের প্রধান জন্মসূত্রে ভারতীয়
সমাজবাদী কংগ্রেস আরও কাছাকাছি
বাম কংগ্রেসের আতাতের সম্ভবনা রয়েছে
এবার অদ্ভূত দাবী কারাতের
ঘুষ কান্ডে লোকসভা পদক্ষেপ নিতে চলেছে