জঙ্গি হামলার শিকার হল বেঙ্গালুরু৷ ঠিক জয়পুরের ষ্টাইলে দুপুর দেড়টা থেকে দু'টোর মধ্যে এই বিস্ফোরণ ঘটে৷ পরপর ছয়টি বিস্ফোরণ হয়৷ প্রথম বিস্ফোরণ ঘটে মেডিবালাতে৷ এরপর নয়খালি এবং কোরমঙ্গলাতে এই বিস্ফোরণ হয়৷
টাইমারের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটনানো হয়৷ 12 মিনিটে 6 টি বিস্ফোরণ হয়৷ এই ঘটনার পরেই বিভিন্ন অঞ্চলে লাল সতর্কতা জারী করা হয়েছে৷
বিজেপি'র সভাপতি রাজনাথ সিং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷এই বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহত এক, আহত 15 জন৷
|