কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জীকে তাঁর জন্মদিনে শুভকামনা জানান৷ কংগ্রেসের এই নেত্রী নিজে সোমনাথ বাবুর 20 আকবর রোডের বাড়িতে গিয়ে একটি ফুলের স্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসেন৷ 80 বছরে পা রাখা এই স্পিকারকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির তরফ থেকেও শুভেচ্ছা বার্তা পঠানো হয়েছে৷ এছাড়াও কেন্দ্রীয়মন্ত্রী ব্যায়লার রবি, পবন কুমার বনসল, লোকসভার ডেপুটি স্পিকার চরণজীত সিং আটবাল এবং বিজেপির প্রবক্তা রবি শঙ্কর প্রসাদ সোমনাথ চ্যাটার্জির বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন৷
তবে সোমনাথ চ্যাটার্জী তাঁর 80 তম এই জন্ম দিনে কিভাবে উপভোগ করছেন সে ব্যাপারে কিছুই জানা যায় নি৷ গত 23শে জুলাই আস্থা ভোটের পরের দিনই সোমনাথ বাবুকে দলের নীতি নামানার জন্য দল থেকে বহিষ্কার করে দলের সর্বোময় কর্তা প্রকাশ কারাত৷ যা তাঁর 38 বছরের রাজনৈতিক জীবনের এবং তাঁর 80 তম জন্মদিনের এটাই হয়তো সব থেকে বড় পুরষ্কার৷
|