সমাজবাদী পার্টি এবার আস্থা ভোটে দলের হুইপ আমাণ্য করা চায় সাংসদকে দল থেক বহিস্কার করল৷ আজ দলের পক্ষ থেকে একথা জানান সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক অমর সিং৷
সংসদে আস্থা ভোটের আগে সমাজাবাদী দলের পক্ষ থেকে এক হুইপ জারি করে বলা হয়েছিল তার দলের সকল সাংসদকে আস্থা ভোটের পক্ষে ভোট দিতে৷ কিন্তু দলের চায় সাংসদ দলের হুইপ আমাণ্য করে সরকারের বিপক্ষে ভোট দিয়েছিল৷ তবে দলের যে ভাঙন হতে পারে তা আগেই আশঙ্কা করেছিল পার্টির নেতৃত্ব৷
বহিস্কৃত সাংসদরা হলেন জয় প্রকাশ, এস পি সিং বাঘেলা, রাজ নারায়ন বুদলিয়া, আফজল আনসারি, অতিক আহমেদ, মুনাভর হোসেন৷ দলের এই বিদ্রোহের কান্ডারী কিন্তু মুজাফনগরের সাংসদ মুনাভর৷
তিনি আস্থা ভোটের আগে খোলাখুলি দলের নেতৃত্বের সমালোচনা শুরু করেন৷ এমনকি বলেন তার সঙ্গে সাংসদদের এক বড় অংশ দলের নীতির বিরোধীতা করতে পারে৷ সাংবাদিকরা অমর সিংকে বলেন তার বিরুদ্ধে সাংসদ কেনাবেঁচার অভিযোগ আছে৷ অমর সিং জানিয়ে দিয়েছেন সাংসদের টাকা দিলে তাদের দলে ভাঙন হত না৷
|