মানবাধিকার কর্মী, আইনজীবি ও বুদ্ধিজীবিরা ঘুষ কান্ডে দ্রুত তদন্তের দাবী জানাল৷ নয় কোটি টাকার বিনিময়ে তিন সাংসদকে কেনার যে চেষ্টা করা হয়েছিল সেই ব্যাপারেই এই দাবী জানানো হয়েছে৷
বিজেপির এই তিন সাংসদ অশোক আর্গল, মহাবীর ভগোড়া ও ফগন সিং আস্থা ভোটের দিন লোকসভার অধিবেশন চলাকালীন নোটের বান্ডিল দেখিয়ে তারা এই অভিযোগ জানান৷
এর পর আদবানী ও অন্যান্য বেশ কয়েকজন নেতাও এই কান্ডের তদন্তের দাবী জানান৷ এরপর লোকসভার সচিবালয় থেকে এই তিনজনকে পত্র পাঠিয়ে অভিযোগ দায়ের করার কথাও জানানো হয়৷ ইতিমধ্যেই এই তিন সাংসদেরা অমর সিং-এর বিরুদ্ধে এই অভিযোগও দায়ের করেছে৷
|