সিমলাঃ নইনা দেবী মন্দিরে দেড়শোর মতন ভক্তের নিহতের ঘটনার পরেই মুখ খুলেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ধুমল৷ তিনি শোক বার্তার পাশাপাশি যা বলেছেন তাতে, হিমাচলের মুখ্যমন্ত্রী সন্দেহ করেছেন যে-এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠনের হাতও থাকতে পারে৷ তাঁর মতে বিগত কয়েকদিনে যেভাবে ভারতের বিভিন্ন শহরে যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তাতে মন্দিরের ঘটনার পিছনেও ষড়যন্ত্রের সন্দেহ করছেন৷
ধুমলের বক্তব্যকে একেবারে ফেলে দেওয়া যাবে না৷ কেননা মে মাসে জয়পুরে, তারপর ব্যাঙ্গালুরু এবং আমেদাবাদে বোমা বিস্ফোরণে নিহত হয় বহু সাধারণ৷ এবারে হিমাচলের ঘটনাকে তাই সন্দেহের চোখে দেখছেন হিমাচল মুখ্যমন্ত্রী৷ এই ঘটনায় শেষ পর্যন্ত নিহতের সংখ্যা 162 জন৷ নিহতের পরিবারকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য প্রশাসন৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ৷
|