মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মৃতের সংখ্যা 200 ছাড়াতে পারে Search similar articles

হিমাচলের নৈনি দেবী মন্দিরে মৃতের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে৷ সরকারী হিসাবে মৃতের সংখ্যা প্রায় 170 জন৷ কিন্তু বেসরকারী মতে মৃতের সংখ্যা 200 কিছু বেশি৷ মৃতদের তালিকায় বেশিরভাগ মহিলা ও শিশু৷ স্বাভাবিক ভাবে মন্দির তো বটেই পুরো হিমাচল জুড়ে চলছে শোকের ছায়া৷ মৃতদের অধিকাংশ হিমাচল ও পাঞ্জাবের বাসিন্দা৷

এখন পর্যন্ত পাওয়া খবরে আহতের সংখ্যা প্রায় 230 জন৷ শাওন মাস উপলক্ষ্যে এক বিশেষ অণুষ্ঠানে ভক্তরা মন্দিরে এসেছিল৷ সেই সময়ে প্রথমে একটা রেলিং ভেঙে যায়৷ তার পরে তীর্থ যাত্রীরা দ্রুত মন্দির ছেড়ে যেতে থাকে৷ সেই সময় কিছু মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়৷

এর পরে আবার পাহাড়ে ধস নেমেছে গুজব ছড়ালে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা যান৷ এর সঙ্গে প্রচন্ড বৃষ্টি হতে থাকায় সমস্যা আরও বেড়ে যায়৷ রবিবার মন্দিরে প্রায় 20000 থেকে 25000 হাজার তীর্থ যাত্রীর সমাগম হয়৷ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এক উদ্ধারকারী দল সেখানে চলে গেছে৷ এমন কি প্রশাসনের পক্ষ থেকে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
অতিরিক্ত
বিহারে নিহত 62 জন
8-ই আগষ্ট বনধ জম্মু ও কাশ্মীর
নিহত 165 জন
ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ধুমল
নিহত 145 জন
বৃদ্ধি পেল নিহতের সংখ্যা