মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অটুট থাকবে ভারত-আফগান বন্ধুত্বঃ প্রধানমন্ত্রী Search similar articles

নতুন দিল্লিঃ কাবুলে ভারতীয় দূতাবাসে যে বোমা বিস্ফোরণ জঙ্গিরা করেছে তাকে ভারত এবং আফগানিস্তানের বন্ধুত্বের উপর আক্রমণ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সার্ক সন্মেলন থেকে ফিরেই তিনি একথা জানালেন৷

তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত আফগানিস্তানে উন্নয়ন মূলক কাজের থেকে কখনই পিছু হটবে৷ কেননা ভারত বন্ধুত্বের প্রতি দায়বদ্ধশীল৷ দুই দেশই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ নিয়েছে তা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী৷

কাবুলে জঙ্গি হামলার জন্য দু'দেশই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছেন৷ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন৷ ভারত-আফগান বন্ধুত্বে সন্ত্রাসবাদ কখনই তার প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
অতিরিক্ত
জীপ উল্টে মৃত দুই, আহত সাত
মৃতের সংখ্যা 200 ছাড়াতে পারে
বিহারে নিহত 62 জন
8-ই আগষ্ট বনধ জম্মু ও কাশ্মীর
নিহত 165 জন
ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ধুমল