মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ডোডা থেকে উদ্ধার বড় ধরণের অস্ত্র Search similar articles

একদিকে যখন অশান্তি চলছে উপত্যাকা জুড়ে ঠিক সেই সময় সেনাবাহিনীর তল্লাশিতে উঠে আসল বড় ধরনের অস্ত্র ও বিস্ফোরক৷ মঙ্গলবার ভোরের দিকে সীমান্তবর্তী ডোডা জেলায় তল্লাশির সময় সেনাবাহিনীর জঙ্গিদের এক গোপন ডেরার সন্ধান পায়৷ সেই ডেরায় তল্লাশি চালিয়ে প্রায় 2 কেজি-র বেশি আর ডি এক্স ও প্রচুর পরিমানে আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷

এর মধ্যে বেশ কিছু অস্ত্র রয়েছে যা অন্য দেশ থেকে এখানে আনা হয়েছে৷ তবে এখন পর্যন্ত এই গোপন ডেরাতে কোন জঙ্গির সন্ধান পাওয়া যায় নি৷ তবে জঙ্গিরা আশেপাশের এলাকায় আত্মগোপন করে থাকতে পারে বলে সেনাবাহিনীর অনুমান৷ তার ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি শুরু হযেছে৷

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বেশ কিছু হ্যান্ড গ্রেনেড ও রকেট লঞ্চার পাওয়া গেছে৷ মনে করা হচ্ছে কিছু দিন আগে যখন পাক সেনা একেবার বিনা কারণে ভারতীয় সীমানায় ধুকে পড়ার চেষ্ঠা করে ও গুলি চালায় সেই সময় সেনাবাহিনীর নজর এড়িয়ে কিছু জঙ্গি ভারতীয় সীমানায় প্রবেশ করে৷ সেনাবাহিনী সূত্র জানা গেছে জঙ্গিদের ধরার জন্য সমস্থ রকমের চেষ্ঠা চালানো হচ্ছে৷
অতিরিক্ত
তৃতীয় ফ্রন্ট শীঘ্রইঃ কারাত
অটুট থাকবে ভারত-আফগান বন্ধুত্বঃ প্রধানমন্ত্রী
জীপ উল্টে মৃত দুই, আহত সাত
মৃতের সংখ্যা 200 ছাড়াতে পারে
বিহারে নিহত 62 জন
8-ই আগষ্ট বনধ জম্মু ও কাশ্মীর