মুসলিম ছাত্র সংগঠন সিমির উপর থেকে নিশেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধীতা করল কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক৷ এক বিশেষ ট্রাইবুনাল এই নিশেধাজ্ঞা তুলে নেওয়ার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক৷ এর আগে নানা ধরনের দেশ বিরোধী কার্যকলাপের জন্য সিমির উপর নিশেধাজ্ঞা জারি করা হয়৷ এমন কি কিছু দিন আগে ইন্দোরে হওয়া দাঙ্গার ঘটনায় সিমি জড়িত বলে অভিযোগ উঠেছিল৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গেছে তারা রায়ের কপি হাতে পেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ও পরবর্তী ব্যাবস্থা নেবেন৷ তবে সিমির উপর নতুন করে নিশেধাজ্ঞা জারি করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক৷
এমন কি এই নিয়ে খুব শীঘ্রই সুপ্রীম কোর্টের দারস্ত হতে পারে কেন্দ্রীয় সরকার৷ এমন কি কোর্টের কাছে ব্যাখ্যা করা হবে ঠিক কি কারণে সিমির মত সংগঠনকে নিশিদ্ধ করা হয়েছিল৷ প্রয়োজনে সরকারের বক্তব্যের সর্মথনে বিশেষ কিছু নথি কোর্টের কাছে পেশ করা হতে পারে বলে ভাবনা চিন্তা করা হচ্ছে৷ দুই একদিনের মধ্যে স্বারাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানা গেছে৷
|