দিল্লি হাইকোর্টের সিমির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে কোন ধাক্কা নয়৷ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে একই দৃঢতা নিয়ে আগামী দিনে লড়াই চালিয়ে যাবে৷ দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ৷
তিনি বলেন দিলি হাইকোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে কোর্টের কাছে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানিয়ে দেওয়া হবে ঠিক কি কারণে কেন্দ্রীয় সরকার সিমির মত সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে৷ তিনি সম্প্রাতিক কালে হয়ে যাওযা সমস্থ সন্ত্রাসাবাদী হামলার কথা উল্লেখ করে বলেন সমস্থ ক্ষেত্রে রাজ্য সরকার বিস্ফোরণের পেছেনে কোন না কোন ভাবে সিমি জড়িত আছে বলে অভিযোগ করেছে৷
এবার সংশিষ্ট রাজ্য সরকার তাদের নৈতিক দায়িত্ব মেনে যে সকল প্রমাণ সিমির বিরুদ্ধে পাওয়া গেছে তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়ার দাবি জানান৷ এমন কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে সকল প্রমাণ সিমির বিরুদ্ধে পেয়েছে তা একত্রিত করে কোর্টের কাছে জমা দেবে৷
প্রসঙ্গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিমির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিষেধাজ্ঞা সাময়িক ভাবে তুলে নেওয়ার কথা জানায়৷ আর তার পরে নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক৷ এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি আবার ফেডারেল এজেন্সির মত সংঘঠন গড়ে তোলার উপর জোর দিয়েছেন৷
কয়েকটি রাজ্যে ক্রমাগত বিস্ফোরণের পর কেন্দ্রীয় সরকার ফেডারেল এজেন্সির ধাঁচে জঙ্গি মোকাবিলার জন্য একটা এজেন্সি গড়ে তোলার কথা জানান৷ এদিকে দিল্লি হাইকোর্ট সিমির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকারে অন্যতম দুই সহয়োগী আর জে ডিও নেতা লালু প্রসাদ যাদব ও কেন্দ্রীয় সরকার নতুন বন্ধু মুলায়াম সিং যাদব এই রায়কে স্বাগত জানিয়ে ছিলেন৷ এই নিয়ে প্রশ্ন করা হলে এতা ভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত বলার বেশি মন্তব্য করতে রাজি হন নি৷
|