রাজস্থানের আজমের শহরে একটি জীপ উল্টে মারা গেলেন 2 জন৷
স্থানীয় পুলিশ প্রসাশান সূত্রে এখবর জানা গেছে৷ গতকাল প্রচন্ড দ্রুতগতিতে চলা জীপটি বাঁক নিতে গেলে সেটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই মারা যান 2 জন৷
আহত হয়েছেন 11 জন৷ আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক৷
|