বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হল ইংলিশ মিডিয়ামের দুটি নামী বিদ্যালয়ে৷ ইমেলে করা এই হুমকি পাওয়ার পর এই দুটি বিদ্যালয়ে অতিরিক্ত সর্তকতা নিল পুলিশ৷
বারাণসীর পুলিশ প্রশাসনের তরফ থেকে এইখবর জানানো হয়েছে৷ বারাণসী পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক সাংবাদিকদের জানান সনবীম বিদ্যালয় এবং দিল্লি পাবলিক স্কুলকে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়৷
আর এই খবর পাওয়ার পর থেকে এই দুটি বিদ্যালয় সমেত অন্য মহত্বপূর্ণ স্থানগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হযেছে৷ যদিও এটি ভূয়ো আতঙ্ক বলে জানালো হচ্ছে৷
স্থানীয় পুলিশ প্রশাসন অবশ্য এই বিষয়টিকে খুব গম্ভীর হিসাবে দেখছে৷ ইতিমধ্যে এই দুটি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বসে বিপদের মূহুর্তে কোন ধরণের পদক্ষেপ নেওয়া উচিত, সেটা জানানো হয়েছে৷
|