জম্মু-কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার জন্য রাজ্যপাল চার সদস্যের এক কমিটি তৈরি করেছেন৷ তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অমরনাথ বোর্ড ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার জন্য৷ দিল্লিতে কাশ্মীরের সমস্থ রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর, এক আবেদন জানানো হয় জম্ম-কাশ্মীরের বোর্ড নিয়ে আন্দোলনকারীদের প্রতি৷ সেখানে বলা হয়েছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য৷ অন্যথায় রাজ্যের শান্তি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে৷
এই জমি বির্তককে কেন্দ্র করে কিছু দিন আগে পি ডি পি সরকার থেকে সর্মথন প্রত্যাহার করে৷ সেই থেকে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থার অবনতি শুরু হয়৷ রাজ্যপালের ঘোষিত চার সদস্যের কমিটিতে আছেন জম্মু-কাশ্মীরের স্বারাষ্ট্র সচিব এস এস বালোরি, জম্মু-কাশ্মীর বিশ্ব বিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ মাট্টু, জম্ম-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জি ডি শর্মা, অমরনাথ বোর্ডের প্রধান কার্যনির্বাহী অধ্যক্ষ বিবি ভ্যাস৷
জম্মু-কাশ্মীরের বোর্ড নিয়ে আন্দোলনকারীদের এক আবেদন বলা হয়েছে তাদের সমস্থ দাবি নিয়ে আলোচনা করা হন্য এই কমিটি গঠন করা হয়েছে৷ হিংসার পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমধান করার জন্য আবেদন করা হয়েছে৷ এর
আন্দোলনকারীদের নেতা লীলা করন বলেন নতুন কমিটির সঙ্গে আলোচনা করার ব্যাপারে সকলে মিলে বসে সিদ্ধান্ত নেবেন৷ এমন কি আন্দোলনকারীদের ভাবনাকে গুরুত্ব না দিলে একই ভাবে আন্দোলন চলে বলে জানিয়ে দিয়েছেন৷
|