মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > অমরনাথ নিয়ে শনিবার জম্মুতে সর্বদলীয় বৈঠক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অমরনাথ নিয়ে শনিবার জম্মুতে সর্বদলীয় বৈঠক

জম্মু কাশ্মীরের অমরনাথ জমি বির্তকে সমাধানের লক্ষ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে এক সর্বদলীয় প্রতিনিধি দল আগামী শনিবার জম্মু যাবেন৷ এই দলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জী৷

প্রধানমন্ত্রীর বাসভবনে এক সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷ ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এক চার সদস্যের কমিটি বানিয়েছেন সমস্যা সমাধানের লক্ষ্যে৷ তবে বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলনকারীরা যেভাবে আক্রমনত্বক মনোভাব দেখিয়েছেন তা থেকে সমস্যা সমাধান কতটা হতে পারে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷

তবে এবারও সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ভরসা রেখেছেন প্রণব বাবুর উপর৷ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী ও বিদেশ মন্ত্রী একান্ত আলোচনায় বসেন৷ সেখানে তারা ছাড়া উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি কে এম চন্দ্রশেখর, কেন্দ্রীয় স্বারাষ্ট্র সচিব মধুকর গুপ্তা৷

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক থেকে সর্ব দলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য আন্দোলনকারীদের কাছে বার্তা পাঠানো হয়েছে৷
অতিরিক্ত
অমরনাথ বোর্ডের সমস্যা সমাধানে কমিটি গঠিত
বোমাতঙ্কের হুমকি বারাণসীর দুটি বিদ্যালয়ে
ইশ্মিতের মৃত্যুর তদন্ত চান বাদল
রাজস্থানে জীপ উল্টে মৃত 2
সোমানাথ দলের সিন্ধান্তের বিরোধীতা করেছে:সিপিএম
সিমির উপর নিষেধাজ্ঞা বহাল