আজকের দিনটা হল একটা ঐতিহাসিক দিন৷ কারন আজকের তারিখে রয়েছে (8-8-2008) তিনটে আটের সমাহার৷ জ্যোতিষ শাস্ত্রে এই দিনটার এক বিশেষ গুরুত্ব রয়েছে৷ চীনারা 8 সংখ্যাটাকে খুব লাকি বলে মনে করেন৷ সেইজন্য অলিম্পিক গেমসের উদ্বোধনটাও তারা 8 তারিখেই করছেন৷
অপরদিকে ভারতে 8 সংখ্যাটাকে আনলাকি বলে মনে করা হয়৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিউমেরোলজিস্ট শ্বেতা ঝুমানি বলেন '' আজকের তারিখটার এক বিশেষ গুরুত্ব রয়েছে৷ যদিও নিউমেরোলজিতে 8 সংখ্যাটা খুব একটা শুভ নয়, তবে তিনটে 8 মিলিয়ে (8+8+8=24) 24 সংখ্যা আসছে৷ এই সংখ্যাটিকে নিউমেরোলজিতে শুভ বলে ধরা হয়৷''
অপরদিকে মুম্বই এর নিউমেরোলজিস্ট নিরাজ মানচন্দা জানান ''8 সংখ্যাটা অশুভ তবে তিনটে 8 মিলে 24 আসছে তা 8 এর অশুভ প্রভাবকে নষ্ট করে দেবে৷ 8 তারিখে এর আগে অনেক বিপর্যয় ঘটেছে৷ 8 হল অশুভ সংখ্যা৷ ইহা দূর্ভাগ্যের সূচক৷''
|