অমরনাথ জমি বির্তকের সমাধানের লক্ষ্যে শনিবারের বৈঠকে বি জে পি-র পক্ষ থেকে যোগ দেওয়ার জন্য অরুণ জেটলিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আজ বি জে পি সভাপতি রাজনাথ সিং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একথা জানান৷ এমন কি পরিস্কার করে দিয়েছেন সর্ব দলীয় বৈঠকের নিদিষ্ট সূচী মেনেই জেটলি বৈঠকে যোগ দেবেন৷ এমন কি দলের অবস্থান আরও একবার সকলের সামনে পরিস্কার করে দেবেন৷
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারী নিবাসে বি জেপি পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের সর্ব ভারতীয সভাপতি রাজনাথ সিং৷ তিনি কিন্তু বৈঠকের যোগ দেওয়ার আগে কিছু স্বর্ত রেখেছিলেন৷ তার মধ্যে ছিল বির্তকিত জমির মধ্যে কোন ধরনের কাজ করা যাবে না৷ একই ভাবে রাজ্যপাল এন এন ভোরাকে পদ থেকে সরিয়ে দিতে হবে৷ তবে তারা বৈঠকে যোগ দেবেন৷ বৈঠকে যোগ দিলেও দাবির কোন পরিবর্তণ হচ্ছে না বলে অরাজনাথ সিং জানান৷
এর আগে সরকারের পক্ষ থেকে বি জে পি-র কাছে আবেদন জানানো হয় সমস্যা সমাধানের লক্ষ্যে অমরনাথ নিয়ে বি জে পি তাদের রাজনৈতিক কর্মসূচী বন্ধ করুক৷ তবে সে আবেদন রাজি নয় বি জে পি শীর্ষ নেতারা৷ দলের পক্ষ থেকে পরিস্কার জানিযে দেওয়া হয়েছে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী মেনে আগামী সোমবার থেকে তারা দেশ জুড়ে আন্দোলন করবেন৷
বি জে পি সূত্রে খবর এই নিয়ে আন্দোলন করা হবে কিনা তা নিয়ে খানিক দ্বিধায় ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব৷ তবে আর এস এসের চাপের কাছে খানিকটা মাথা ঝুকিয়ে তারা আন্দোলনে রাজি হয়েছেন৷ যদিও দলীয় শৃঙ্খলার কারনে কোন নেতা এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয়৷
দলের সভাপতি রাজনাথ সিং কিন্তু পরিস্কার করে দিয়েছেন তারা সর্ব দলীয় বৈঠকে যোগ দেবেন তবে কোন ভাবেই কিন্তু তাদের দাবি থেকে সরছেন না৷ শনিবার প্রণব বাবুর নেতৃত্বে এক সর্বদলীয় বৈঠক দাকা হয়েছে জম্মুতে৷ সেখানে যোগ দেওযার জন্য আন্দোলনকারীদের অনুরোধ জানানো হয়েছে৷
|