উত্তরাঞ্চলে রাজ্যসভার নির্বাচন শুরু হবে শুক্রবার সকাল নটা থেকে৷ মাত্র একটি আসনের জন্যই এই নির্বাচনের আয়োজন করা হয়েছে৷ বিধান সভার সচিব ও নির্বাচন আধিকারীক মহেন্দ্র চন্দ্র জানান, নির্বাচন সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলবে৷ এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত বিধায়ক তাদের ভোট দিতে পারবেন৷
রাজ্যসভার এই আসনের জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভগত সিং কোশিয়ারী ও নির্দলের তরফ থেকে মনীষ বর্মা দাঁড়িয়েছেন বলে উনি জানিয়েছেন৷ উনি এও জানিয়েছেন যে, নির্বাচন চলাকালীন বিধান সভা ও আশেপাশের অঞ্চল কড়া সুরক্ষার মধ্যে রাখা হবে৷
|