হিমাচল প্রদেশে তাপমাত্রা নেমে দাঁড়াল 5 ডিগ্রি সেলসিয়াস৷ হিমাচলের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ও বরফ পড়ার কারণে তাপমাত্রা নেমে গিয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে৷
আবহাওয়া দপ্তরের ডিরেক্টর মনমোহন সিং জানিয়েছেন, শিমলার পার্শবর্তী অঞ্চল কুরফিতে ছয় সেমি তুষার পাত হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী রোহতাঙের পাশে কালপা, চিতকুল, সাংলা অঞ্চলেও তুষার পাত হয়েছে৷ লাহোল ও স্পিতি জেলার রোথাং পাসে তুষার পাতের কারণে রাজ্য পরিবহন নিগমের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়৷
আবহাওয়া দপ্তর থ্যেকে আরও জানানো হয়েছে যে, শিমলাতে 5.5 মিমি বৃষ্টি হয়েছে৷ এর ফলে এই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বোনিম্ন তাপমাত্রা 2.8 ডিগ্রি রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে৷
অন্যদিকে লাহোল ও কালপা অঞ্চলে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি৷ আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে যে এই রাজ্যের বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে আবার তুষার পাত ও বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে৷
|