মালেগাও বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত সাধ্বী প্রজ্ঞার হয়ে কথা বলার জন্য বিজেপির দিকে আঙুল তুলল কংগ্রেস৷ ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি সাধ্বী প্রজ্ঞারকে জেরা করার পদ্ধতির বিষয়ে আপত্তি জানানোয় কংগ্রেসের তরফ থেকে বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে৷
পার্টির মুখোপাত্র অভিষেক মনু সিংঘব সাংবাদিকদের জানিয়েছেন, কোন রাজনৈতিক দলের প্রবীণ নেতার জঙ্গি হানার সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত কোন ব্যাক্তির হয়ে কথা বলছে এটা অত্যন্ত দুভাগ্যজনক বিষয়৷
উনি আরও জানিয়েছেন, এই ধরনের অভিযুক্তর হয়ে কোন রাজনৈতিক নেতার সমর্থন করার কোন কারণ নেই৷ উনি এও জানিয়েছেন আদবানির এই বক্তব্য বিষটিকে আরও জটিল করে তুলেছে৷
গত মঙ্গলবার ছত্রিশগঢ়ে আদবানি সাধ্বী প্রজ্ঞার বার বার নারকো টেস্টে করার ব্যাপারের কথা উঠিয়ে ছিলেন৷ এর সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, সাধ্বী প্রজ্ঞাকে জেরা করার সময় কোন মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না৷ আদবানির এই আপত্তিতেই বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস৷
|