মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > আদবানির সঙ্গে দেখা করবেন নারায়ণ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আদবানির সঙ্গে দেখা করবেন নারায়ণ

মালেগাও বিস্ফোরণে ঠিক কি ভাবে সাধ্বী জড়িত ও এ টি এস ভূমিকা কি তাই নিয়ে এবার সরাসরি আদবানিকে ব্যাখ্যা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণ৷ শুক্রবার তিনি আদবানির সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে৷ বি জে পি সূত্র থেকে এই খবর জানা গেছে৷ দিল্লির নর্থ বল্ক খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে৷ তবে শক্রবার ঠিক কখন আদবানি ও জাতীয নিরাপত্তা উপদেষ্ঠা মুখোমুখি বসবেন তা নিয়ে কিছু জানাতে রাজি হয় নি উভয় পক্ষ৷

প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, মনমোহন সিং এর নির্দেশে নারায়ণ আদবানির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন৷ বেশ কিছু দিন ধরে দেশের নানা প্রান্তে চলতে থাকা সন্ত্রাসবাদী হানায় প্রধানমন্ত্রী বিচলিত৷ এর সঙ্গে তার উদ্বেগ বাড়িয়েছে সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি৷

বৃহস্পতিবার বি জে পি নেতা আদবানি মালেগাও বিস্ফোরণে এ টি এসের ভূমিকার তীব্র নিন্দা করেন শুধু তাই নয়৷ পাশাপাশি সাধ্বীকে সরাসরি সর্মথন করেন৷ সংসদের দ্বিতীয় বৃহতম দলের এমন ভূমিকা যে নেচিবাচক তা বুঝতে পেরেই সরাসরি আদবানিকে ফোন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

মনমোহন সিং বলেন সন্ত্রাসবাদের কোন রঙ হয় না৷ হিন্দু বা মুসলিম সন্ত্রাসবাদী বলে কিছু হতে পারে না৷ আমাদের উচিত সন্ত্রাসবাদ নিয়ে একযোগে লড়াই করা৷ এর পাশাপাশি তিনি আদবানিকে জানিয়ে দিয়েছেন কোন ভাবেই সন্ত্রাসবাদকে সরকার বরদাস্ত করবে না৷

জাতীয নিরাপত্তা উপদেষ্ঠা এম কে নারায়ণের আদবানির সঙ্গে দেখা করার সঙ্গে একযোগে দুটি বির্তক ধামাচাপা দেওয়ার একটা সুযোগ কেন্দ্রের কাছে আসবে৷ এক সন্ত্রাসবাদের সঙ্গে কি ভাবে বি জে পি'র শাখা সংগঠন জড়িত তা জানিয়ে দেওয়া যাবে৷ অন্যদিকে সরকার যে সঠিক তথ্যের ভিত্তিতে সাধ্বীকে গ্রেপ্তার করেছে তা পরিস্কার করে দেওয়া সম্ভব হবে৷

প্রসঙ্গত বেশ কিছু দিন ধরে সন্ত্রাসবাদ নিয়ে সরকারকে নানা ভাবে আক্রমণের নিশানা করেছে বি জে পি৷ এমন কি সন্ত্রাসবাদের প্রতি সরকার যে নরম মনোভাব নিয়েছে তাকে প্রচারের ইস্যু করার জন্য সমস্থ চেষ্ঠা করছে বি জে পি৷ সর কার চাইছে সন্ত্রাসবাদ নিয়ে বি জে পি'র উপর পাল্টা চাপ তৈরি করতে৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
আমিরের নির্দেশেই আমেদাবাদ বিস্ফোরণ: পুলিশ
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে পুরোহিত
বিজেপির দিকে আঙুল তুলল কংগ্রেস
ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশ
উত্তরাঞ্চলে রাজ্যসভার নির্বাচন শুক্রবার
তামিলদের জন্য ত্রাণ তুলে দিল ভারত