মালেগাও বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে এবার মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজেড ক্রাইম অ্যাক্ট ব্যবহার করা হবে বলে জানা গেছে৷ বর্তমানে ধৃত সকলের বিরুদ্ধে নাসিক কোর্টে মামলা চলছে৷ এখন পর্যন্ত ধৃত সকলেই নানা ভাবে জামিনের জন্য আবেদন করার চেষ্ঠা করছেন৷ তবে এই সপ্তাহে নাসিকের জেলা দায়েরা আদলত ধৃত সকলের জামিনের আবেদন বাতিল করে দিয়ে 29-শে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷
তবে এবার এদের বিরুদ্ধে মোকা প্রয়োগ করা হলে, কিন্তু বিশেষ 'মোকা' আদলতেই এদের বিচার করা হবে৷ 'মোকা' আদলতে বিচার শুরু হলে কিন্তু তদন্ত সম্পর্ণ করার জন্য বেশ কিছুটা বাড়তি সময় পাবেন মুম্বাই পুলিশের জঙ্গি দমন শাখা এ টি এস৷ সাধারণ ভাবে যে কোন ব্যক্তিকে আটক করার পর 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে৷ অন্যথায় অভিযুক্ত কোন আবেদন ছাড়া জামিন পেতে পারেন৷ কিন্তু মোকা আইনে বিচার শুরু হলে চার্জশিট দেওয়ার ব্যাপারেটা অনেকটা নির্ভর করবে এ টি এসের তদন্তের গতির উপর৷
এদিকে এ টি এসের প্রধান হেমন্ত কারখার বলেন, নিদিষ্ট সময়ে চার্জশিট দিতে কোন সমস্যা হবে না৷ তবে এ টি এস যে তদন্ত করার ব্যাপরে মোকা আইনের সাহায্য নেবে সেই কথা পরিস্কার করে দিয়েছেন৷ কারখার বলেন গত বছরে সমঝোতা এক্সেপ্রেস হওয়া বিস্ফোরণের ব্যাপারে কোন ভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়৷ তারা আগে মালেগাও বিস্ফোরণের ব্যাপার তদন্ত শেষ করাই এখন বেশি গুরুতপূর্ণ৷
পাশাপাশি জানিয়ে দিয়েছেন, খুব দ্রুত বিস্ফোরনে জড়িত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে৷ ইঅতিমধ্যে শুভঙ্কর চর্তুঅবেদি নামক একজনের ল্যাপটপ ঘেটে বিস্ফোরণ সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে এ টি এসের পক্ষ থেকে জানানো হয়েছে৷
|