মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া

বিশ্ব জুড়ে চলতে থাকা আর্থিক মন্দা কেটে গেছে এখনও এই ধরনের মন্তব্য করার সময় আসে নি৷ আমাদের উচিত আরও বেশি সময় ধৈর্য ধরে অপেক্ষা করা৷ এক ইংরেজি দৈনিক আয়োজিত এক অনুষ্ঠানে এসে এভাবেই বিশ্ব জুড়ে মন্দার প্রসঙ্গ তুলে এভাবে নিজের মতামত জানিয়ে দিলেন ইউ পি এ সভানেত্রী সোনিয়া গান্ধী৷

তিনি বলেন, বিশ্ব জুড়ে যে মন্দা চলছে তার মধ্যে ভারতের অবস্থা কিন্তু তুলনামূলক ভাবে ভালো৷ একথা ভেবে কিন্তু আত্মতুষ্ট হওয়ার কোন সম্ভবনা নেই বলে জানিয়ে দিয়েছেন৷ এই মন্দা যে ভারতের জন্য উল্টে শাপে বর হতে পারে সেকথা জানান কংগ্রেস সভানেত্রী৷

সোনিয়া বলেন মন্দা উত্তর বিশ্বে ভারত বড় আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে৷ এটা কোন ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা নয়৷ দুনিয়া জুড়ে অর্থনীতিবিদরা কিন্তু অনেকেই এরকম মন্তব্য করতে শুরু করেছেন৷ এমন কি ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত কিন্তু দুই দিন আগে জানিয়ে দিয়েছেন নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত এক গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে৷ স্বাভাবিক ভাবে এই সম্ভবনা একেবারে খারিজ করে দিচ্ছেন না দেশের শীর্ষ নেতৃত্ব৷ তবে নিজের পুরো বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল অর্থনেতিক প্রসঙ্গ৷

এদিকে একই মঞ্চে দাড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন মন্দা কেটে যাবে৷ এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোন সম্ভাবনা নেই৷ এমন কি চলতি অর্থবর্ষে সরকার 8 শতাংশ আর্থিক বৃদ্ধির হার বজায রাখতে পারবে৷ ভারতে যে মন্দার প্রভাব পড়বে না সেই কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ ঠিক কি কারণে এই আর্থিক বৃদ্ধি হবে তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এই চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের মেধা ও সম্পদ নতুন দিশী দেখাতে পারবে৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
মোকার আইনে বিচার হবে মালেগাও অভিযুক্তদের
আদবানির সঙ্গে দেখা করবেন নারায়ণ
আমিরের নির্দেশেই আমেদাবাদ বিস্ফোরণ: পুলিশ
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে পুরোহিত
বিজেপির দিকে আঙুল তুলল কংগ্রেস
ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশ