আগামী বছরের শুরুতে ভারত-রাশিয়া নৌসেনা মহড়া হবে ভারত মহাসাগরে৷ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই কথা জাননো হয়েছে৷
এই বছরের ডিসেম্বর মাসে রাশিয়া থেকে ভারত মহাসগারের উদ্দেশ্য রওনা দেব রাশিয়ান সেনাবাহিনীর জাহাজ৷ এই জাহাজ মিসাইল বহন করতে সক্ষম বলে রাশিযার সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন৷ 2003 সালে প্রথম ভারত ও রাশিয়ার মধ্যে নৌসেনা মহড়া হয়৷ এইবার নিয়ে চতুর্থবার সেনা মহড়া হতে যাচ্ছে৷
এই মহড়াতে রাশিযার পক্ষ থেকে বেশ কিছু অত্যধুনিক জাহাজ অংশ নেবে বলে জানা গেছে৷ এমন কি রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে মহড়াতে যোগ দিতে পারে 'কিলার অফ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার' বলে রাশিয়ার নৌ সেনাবাহিনীতে পরিচিত যুদ্ধ জাহাজ৷ এই মহড়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ এই মহড়াতে গুরুত্ব পাবে জঙ্গিদের আচমকা আক্রমণ কি ভাবে সামাল দেওয়া সম্ভব, জল পথে অস্ত্র চোরাচালান রোধ করার পদ্ধতি সহ আরও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস৷
গত বছর বঙ্গোপসাগারে ভারত ও আমেরিকা একই ভাবে সেনা মহড়াতে অংশ নিয়েছিল৷ তাই নিয়ে দিল্লিতে পথে নেমেছিলেন বাম নেতারা৷ তাদের দাবি ছিল এভাবে কোন দেশের সঙ্গে সেনা মহড়া কিন্তু ভারতের নিরাপত্তার জন্য বিপদজনক৷ এমন কি বাম নেতারা সেই সময় প্রধানমন্ত্রী থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির মুন্ডুপাত করেন৷
তবে এবার রাশিয়ার সঙ্গে সেনা মহড়া নিয়ে কিন্তু একটা বাক্য বলেন নি বাম নেতারা৷ সেই সময় অ্যান্টনি জানিয়ে ছিলেন, নেহাত রাজনীতি করার জন্য বাম নেতারা এই ধরনের নেতিবাচক সমালোচনা করছেন৷ ভারতের সঙ্গে কূটনৈতিক ভাবে সুম্পর্ক আছে এমন দেশের সঙ্গে এই ধরনের সেনা মহড়া স্বাভাবিক ভাবে হয়ে থাকে৷
|