মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > তেলের দাম কমানোর দাবি তৃতীয় মোর্চার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
তেলের দাম কমানোর দাবি তৃতীয় মোর্চার

আগামী মাসের 10-তারিখ থেকে শুরু হতে চলা লোকসভার অধিবেশনে সরকার আক্রমণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল তথাকথিত তৃতীয় পক্ষ৷ শুক্রবার দিল্লিতে সি পি এম সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে একান্ত বৈঠক করেন টি ডি পি নেতা চন্দ্রবাবু নাইডু৷ বৈঠকে শেষ টি ডি পি নেতা সাংবাদিকদের বলেন সরকার কয়েক মাস আগে যে তেলের দাম বৃদ্ধি করেছিল তা ফিরিয়ে নিতে হবে৷

এই বিষয় নিয়ে শুধু বাম ও টি ডি পি নয়, বি এস পি সহ সমস্থ সমমনস্ক দল একমত বলে জানান৷ তিনি বলেন সংসদে অধিবেশনের সময় দাম কমাতে হবে৷ এখন 6 রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে৷ এখন কেন্দ্রীয সরকার এই ধরনের সিদ্ধান্ত নিলে তার সরাসরি প্রভাব পড়বে ভোটের রাজনীতিতে৷ বিরোধীরা চাইছেন কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম কমিয়ে আনুক৷ তবে তা কোন ভাবেই যেন চলতি বিধানসভা নির্বাচনের মধ্যে না হয সে দিকে সর্তক দৃষ্টি রাখছেন বিরোধী নেতার৷

নাইডু বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 50 ডলারের নিচে নেমে গেছে৷ সেখানে সরকার দাম না কমালে তা অত্যন্ত অন্যায় হবে৷ এর পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়াতে যে অর্থনৈতিক মন্দা চলছে তা নিয়ে আলোচনা হয়৷ এমন কি দ্রুত তথাকথিত তৃতীয় মোর্চার বৈঠক হবে বলে জানান৷

কেন্দ্রীয় সরকার বেশ কিছু দিন আগে একবার জানিয়ে ছিলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে৷ তারা ঘরের বাজারে দাম কমানোর ভাবনা চিন্তা শুরু করেছেন৷ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী মুরলি দেওরা কিছু দিন আগে জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের তুলনায় বেশ খানিকটা কমেছে৷ তবে বাজার স্থিতিশীল নয়৷ হঠাত করে তেলের দাম ঘরের বাজারে কমিযে দিল তেল কোম্পানী গুলোর উপরে প্রভাব পড়তে পারে৷

এদিকে রাষ্ট্রায়াত্ব তেল কোম্পানী তেলের দাম কমানোর নীতিগত ভাবে বিরোধীতি করেছেন বলে কেন্দ্র্রীয় পেট্রোলিযাম মন্ত্রকের এক কর্তা জানান৷ তেল মন্ত্রকের বক্তব্য কেরোসিন, রান্নার গ্যাসে যথেষ্ট পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত তেল কোম্পানীকে সমস্যায় ফেলে দিতে পারে৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
রাশিয়ার সঙ্গে নৌসেনা মহড়া আগামী বছরে
মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া
মোকার আইনে বিচার হবে মালেগাও অভিযুক্তদের
আদবানির সঙ্গে দেখা করবেন নারায়ণ
আমিরের নির্দেশেই আমেদাবাদ বিস্ফোরণ: পুলিশ
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে পুরোহিত