মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > ভেদাভেদের রাজনীতি উন্নতিতে অন্তরায়:মনমোহন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভেদাভেদের রাজনীতি উন্নতিতে অন্তরায়:মনমোহন

নতুন শতাব্দীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমস্থ রকমের ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে৷ দিল্লিতে এক ইংরেজি দৈনিক আযোজিত এক অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের দেশের মধ্যে বিভেদকামী শক্তি সক্রিয় হযে উঠছে৷ তারা দেশের সংহতি নষ্ট করতে চাইছে৷ এই সময় সকলে একযোগে কাজ করতে হবে বলে জানান৷ নিজের বক্তব্য সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতির তীব্র বিরোধীতা করেন প্রধনমন্ত্রী৷

চাঁদে ত্রিরঙ্গ ছৌঁছে গেছে৷ পরমাণু বিঞ্জান উল্লেখযোগ্য উন্নতি করেছে৷ সারা বিশ্ব আগামী দিনে আমাদের সুপার পাওয়ার বলে বিবেচনা করছে৷ সেখানে এই ধরনের মানসিকতা আমেদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে পেছনের দিকে নিয়ে যাবে৷ চাঁদে যে যাবে তার নাম দিযে দুনিয়া তাঁকে জানবে৷ তার ধর্ম দিয়ে নয়৷

প্রধানমন্ত্রী কৌশলে বি জে পি যে ভাবে দেশ জুড়ে সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতি করছে তাদের দায়ী করেছেন৷ তবে বি জে পির নাম একবারের জন্য নিজের বক্তব্যে আনেন নি৷ পরমাণু চুক্তি ও চাঁদে তিরঙ্গা নিয়ে যাওয়া যে তিনি তার কার্যকালে সাফল্যের নিরিখে সব থেকে আগে রাখছেন তা পরিস্কার করে দিয়েছেন৷

দেশ জুড়ে যে ভাবে ধর্ম, জাতি ও ভাষার নামে আন্দোলনে হচ্ছে তা যে দেশের ঐতিহ্যকে আঘাত করছে৷ সরকার কোন ভাবেই বিভেদকামী শক্তিকে প্রভাব ফেলতে দেবে না তা পরিস্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ প্রসঙ্গত একদিকে যেমন এম এন এস মুম্বাই থেকে অমাঠি ভাষীদের সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন৷ পাশাপাশি দেশের নানা প্রান্তে জাতি, ধর্মের নামে রাজনীতি করার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে তা উদ্ধেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
তেলের দাম কমানোর দাবি তৃতীয় মোর্চার
রাশিয়ার সঙ্গে নৌসেনা মহড়া আগামী বছরে
মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া
মোকার আইনে বিচার হবে মালেগাও অভিযুক্তদের
আদবানির সঙ্গে দেখা করবেন নারায়ণ
আমিরের নির্দেশেই আমেদাবাদ বিস্ফোরণ: পুলিশ