মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > প্রধানমন্ত্রী হোক সোনিয়াঃ চান লালু
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
প্রধানমন্ত্রী হোক সোনিয়াঃ চান লালু

নতুন দিল্লিঃ কয়েক মাস আগের ঘটনা৷ প্রধানমন্ত্রীত্বের জন্য রাহুল গান্ধীর জন্য দরবার করেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা অর্জুন সিং৷ এর পিছনে একটি কারণ ছিল৷ তা হল রাজনৈতিক ভাবে সোনিয়া গান্ধীর বিশ্বাস ভাজন হওয়া৷ দ্বিতীয়ত, মনমোহন সিংহের সঙ্গে যে সমস্যা অর্জুন সিংহের রয়েছে, তাতে মনমোহনের উপর একটু চাপ তৈরী করা৷

PTIPTI
এবারে সেই একই দাবি করলেন আরজেডি-র প্রধান লালু প্রসাদ যাদব৷ তবে একটু ঘুরিয়ে সেই দাবি জানালেন তিনি৷ সোনিয়া গান্ধীকে এক 'অসাধারণ মহিলা' বলে বর্ণনা করে তিনি জানিয়েদিলেন এখন ভারতের সোনিয়া গান্ধীর মতনই একজন প্রধানমন্ত্রী দরকার৷ তাঁর এই মতামতা প্রকাশের সময় তিনি মনমোহন সিংয়ের নাম না নিলেও, লালু বুঝিয়ে দিয়েছেন মনমোহন সিংহের প্রতি তিনি খুব একটা সন্তুষ্ট নয়৷

PTIPTI
এরই পাশাপাশি লালু প্রসাদ যাদব রাজ্যগুলির জন্য আরও ক্ষমতার দাবি জানান৷ তিনি জানান- ক্ষমতার বিকেন্দ্রীকরণ উন্নয়নে আরো বেশী গতি আনবে৷ কেননা তাহলে রাজ্যগুলি নিজের মত করে উন্নয়ন প্রকিয়া ত্বরাণ্বিত করতে পারবে৷পাশাপাশি তিনি সোনিয়া গান্ধীর পক্ষ থেকে জানিয়েদেন- ভারতের উচিত সোনিয়া গান্ধীর মতন কাউকে দেশের দায়িত্ব দেওয়া৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
শক্তিশালী দেশ হবে ভারত-চিন
ভেদাভেদের রাজনীতি উন্নতিতে অন্তরায়:মনমোহন
তেলের দাম কমানোর দাবি তৃতীয় মোর্চার
রাশিয়ার সঙ্গে নৌসেনা মহড়া আগামী বছরে
মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া
মোকার আইনে বিচার হবে মালেগাও অভিযুক্তদের