মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > ঘরে ফিরল পাকিস্থানের নাসির
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ঘরে ফিরল পাকিস্থানের নাসির

নতুন দিল্লিঃ স্বপ্ন দেখা অনেক হল এবার ঘরে ফেরা৷ ঘরে ফিরল পাকিস্থানের ছোট্ট ছেলে নাসির সুলতান৷ দশম শ্রেণীর ছাত্র৷ যে কিনা 16-ই অগষ্ট কাউক কিছু না জানিয়ে নিজের ঘর ছেড়েছিল একরাশ স্বপ্ন নিয়ে৷ স্বপ্ন ছিল শাহরুখ হওয়ার৷ কিন্তু বিধি বাম৷ পাক সীমানা পেড়োতেই এপারের বিএসএফ নাসিরকে গ্রেপ্তার করে৷ তার ঠাঁই হয় ফারিদকোর্টের জুভেনাইল জেল৷

এই খবর নাসিরের পরিবারের কাছে পৌঁছতেই ছেলে ফিরে পাওয়ার জন্য লড়াই শুরু করে৷ কিন্তু গরীবদের তো একমাত্র আল্লাই সহায়৷ সেই ঈশ্বরের কৃপায় শেষ পর্যন্ত বাড়ি ফিরছে নাসির৷ তাকে ধুমধামে বিদায় করা হয়৷ বিদায়ের সময় উপস্থিত ছিলেন স্বয়ং ফরিদকোর্টের ডেপুটি কমিশনার ভি.কে.মীরা৷

একদিন রূপোলী পর্দার স্বপন দেখে ঘর ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছিল নাসির৷ রবীন্দ্রনাথের ইচ্ছেপূরণ গল্পের মতন শাখরুখ হওয়ার ইচ্ছাটা নাসিরের পূর্ণ হল না৷ কিন্তু ঘরে ফেরার ইচ্ছাটা কিন্তু পূর্ণ হল নাসিরের৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
প্রধানমন্ত্রী হোক সোনিয়াঃ চান লালু
শক্তিশালী দেশ হবে ভারত-চিন
ভেদাভেদের রাজনীতি উন্নতিতে অন্তরায়:মনমোহন
তেলের দাম কমানোর দাবি তৃতীয় মোর্চার
রাশিয়ার সঙ্গে নৌসেনা মহড়া আগামী বছরে
মন্দার মধ্যেও ভারতের অবস্থা ভালো:সনিয়া