নতুন দিল্লিঃ কেন্দ্রে ক্ষমতায় যেই আসুক না কেন, ভারতীয় জনতা পার্টি যেন না আসে৷ এই মতামত দিলেন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব৷ তিনি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি আসা মানেই দেশের বিপদ ঘন্টা বেজে যাওয়া৷ আর তাই তাদের যেন ক্ষমতার থেকে দূরেই রাখা হয়৷ এপ্রসঙ্গে তিনি লালকৃষ্ণ আদবানিকেও একহাত নিতে ছাড়েননি৷ এই প্রসঙ্গে লালু যাদবের মন্তব্য কেন্দ্রে কারা সরকার গড়বে সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির এক বড় ভূমিকা থাকবেই৷তাঁর এই বক্তব্য সমর্থন করেছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু৷ তিনিও মনে করেন আঞ্চলিক দলগুলির একটা ভূমিকা থাকবেই৷ নাইডু মনে করেন কংগ্রেস ও বিজেপি 275 টি'র বেশী আসন পাবে না৷ বাকিটা পাবে আঞ্চলিক পাবে৷ তবে লালু এবং নাইডু উভয়ই জোট রাজনীতির উপর জোড় দিয়েছেন৷ |