মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > সন্ত্রাসের তথ্য দেওয়া হবে আন্তর্জাতিক দুনিয়াকে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সন্ত্রাসের তথ্য দেওয়া হবে আন্তর্জাতিক দুনিয়াকে

পাকিস্তান মুম্বাই সন্ত্রাসের ঘটনা থেকে যত হাত ঝেড়ে ফেলার চেষ্ঠা করছে তত বেশি প্রমাণ একত্রিত করে দুনিয়ার সামনে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে দিল্লি৷ অন্তত দিল্লিতে বিদেশ মন্ত্রক ও স্বারাষ্ট্র মন্ত্রক সূত্রে একথা জানা গেছে৷

এই সমস্থ তথ্য প্রমাণ এবার আন্তর্জাতিক দুনিয়ার হাতে তুলে দেওয়া হবে৷ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয় নি মন্ত্রকের শীর্ষ অফিসাররা৷ তবে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ালেও যে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্থ কূটনৈতিক রীতি মেনে চাপ বজায় রাখা হবে তা পরিস্কার হয়ে গেছে৷

যে সকল তথ্য প্রমাণ আন্তর্জাতিক দুনিয়ার হাতে তুলে দেওয়া হবে তার মধ্যে আছে, সন্ত্রাসের ঘটনায় জড়িত একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাবের সমস্থ স্বীকার উক্তি৷ কাসাবের কাছে পাকিস্তানের নাগরিক হওয়ার যে প্রমাণ পত্র পাওয়া গেছে, তত্সহ তার সঙ্গে পাকিস্তানের বাড়ির ঠিকানা সহ পরিবারের বিস্তারিত বিবরণ৷ এর পাশাপাশি পাকিস্তান ও পাকিস্তানে মাটিতে সক্রিয় জঙ্গি সংঠন ঠিক কি ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তার বিবরণ৷ এর সঙ্গে থাকবে টেলিফোনের মাধ্যমে যে সব কথাবার্তা হয়েছে তার বিবরণ৷ এভাবে সমস্থ দিক থেকে পাকিস্তানের উপরে চাপ তৈরি করার কৌশল তৈরি করেছ দিল্লি৷

তবে কোথায় কি ভাবে এ সব প্রমাণ পত্র তুলে দেওয়া হবে সে ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয় নি দিল্লি৷ শুধু তাই নয় মুম্বাইয়ের তিন হোটেলে যখন জঙ্গিরা তান্ডবলিলা চালাচ্ছিল তখন পাকিস্তানে মাটিতে বসে লস্করের নেতা সরাসরি তাদের নির্দেশ পাঠাচ্ছিল বলে জানা গেছে৷ এমন কি এই তথ্য উঅথে এসেছে টেলিফোন বার্তালাপের মাধ্যমে৷ সেই সমস্থ কথাবার্তার ভাষান্তর করে এই প্রমাণের সঙ্গে জুড়ে দেওয়া হবে বলে জানা গেছে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
গাজাতে রাজনৈতিক হস্তক্ষেপের দাবি বামেদের
পাক মনোভাবের কোন পরিবর্তন হয় নি:অ্যান্টনি
ওমর শপথ নেবেন সোমবার,ইউপিএ জোটে এন সি
গুয়াহাটি বিস্ফোরণের নিন্দা করলেন আদবাণী
ঠান্ডা আর কুয়াশার দাপট দিল্লিতে
সন্ত্রাস দমনে সরকার বদ্ধ পরিকর:প্রধানমন্ত্রী