মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > প্রাণ বাঁচতে পারে সর্বজিতের
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
প্রাণ বাঁচতে পারে সর্বজিতের

প্রাণে বেঁচে যেতে পারেন পাকিস্তানের জেলে আটক ভারতীয় নাগরিক সর্বজিত৷ পাকিস্তানের সরকার সূত্রে এই খবর পাওয়া গেছে৷

ফৈয়সলাবাদ ও মূলতানে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত এই অভিযোগে সর্বজিত গ্রেপ্তার করেছিল পাকিস্তান পুলিশ৷ এর পরে তার বিচার হয়৷ সেখানে তার ফাঁসি আদেশ দেওয়া হয়৷ ফাঁসির আদেশ দেওয়া হলে রাজনৈতিক টানাপোড়েনে কিন্তু সর্বজিতের ফাঁসির আদেশ কার্যকর হয় নি৷

পাকিস্তানের আইনমন্ত্রী ফারুখ অব্যন্তরীন মন্ত্রীকে এক বার্তায় জানান দেশ বিভিন্ন জেলে বন্দি ফাঁসির সাজা প্রাপ্ত সকলকে যাব্জজীবন কারাদন্ড দেওয়া হোক৷ যদি অভ্যন্তরীন মন্ত্রকের পক্ষ থেকে এখন কোন ঘোষণা করা হয় নি৷ তবে পাক সংবাদ মাধ্যম ও সরকারী মহলের খবর খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে৷ সীমান্তের ওপারে এই খবরে কিন্তু খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সর্বজিতের পরিবারে৷

এদিকে এই বিষয় নিয়ে পাক সরকারের কাছে পরিস্কার অবস্থান জানতে চেযেছেন সেই দেশের প্রমুখ মানবধিকার কর্মী আনসার বর্নি৷ এর পাশাপাশি তিনি জানতে চেয়েছেন মুম্বাই সন্ত্রাসের ঘটনায় জড়িত একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাব পাকিস্তানের সরকারের কাছে আইনজীবির জন্য যে অনুরোধ করেছেন তার কি হবে৷ এই ব্যাপারে পাক সরকার এখন কোন সিদ্ধান্ত জানায় নি৷ সর্বজিতকে পাকিস্তান আটক করার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে তার মুক্তির ব্যাপারে অনুরোধ জানানো হয়৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
সন্ত্রাসের তথ্য দেওয়া হবে আন্তর্জাতিক দুনিয়াকে
গাজাতে রাজনৈতিক হস্তক্ষেপের দাবি বামেদের
পাক মনোভাবের কোন পরিবর্তন হয় নি:অ্যান্টনি
ওমর শপথ নেবেন সোমবার,ইউপিএ জোটে এন সি
গুয়াহাটি বিস্ফোরণের নিন্দা করলেন আদবাণী
ঠান্ডা আর কুয়াশার দাপট দিল্লিতে