মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > ওমরের সামনে শক্ত চ্যালেঞ্জ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ওমরের সামনে শক্ত চ্যালেঞ্জ

সোমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আব্দুলা৷ তবে তার সমনে কিন্তু রযেছে একাধিক চ্যালেঞ্জ৷ রাজনৈতিক পর্যবেক্ষক সহ ন্যাশানাল নলেজ কমিশনের সদস্য অধ্যাপক আমিতাভ মাট্টু কিন্তু জানান ওমর মুখ্যমন্ত্রী পদে বসে যে অবস্থার সামনে পড়বে তা কিন্তু ফারুখ বা শেখ আব্দুলাকে পর্যন্ত পড়তে হয় নি৷

ওমরের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের দিক থেকে নতুন করে শুরু হওয়া জঙ্গিয়ানা সহ অনুপ্রবেশ আটকানো৷ পাশাপাশি বিপথগামী ছেলেদের সমাজের মূলস্ত্রোতে ফিরিয়ে নিয়ে আসা৷ কিছু দিন ধরে জম্মু-কাশ্মীরে এক নতুন সমস্যা মাথাচাড়া দিয়েছে তাহল শহর ও গ্রামের মধ্যে ভেদাভেদের রাজনীতি৷ এর ফলে একদিকে যেমন সমাজের চরিত্র বদলে যাচ্ছে অন্যদিকে বদলে যাচ্ছে রাজনীতির চেনা গতিপথ৷ এই সমস্যা কিন্তু রাজ্যের সদ্য সমাপ্ত ভোটকে বেশ ভালো রকম প্রভাবিত করেছে৷ এখন দায়িত্ব নেওয়ার পরে এই দিকে সর্তক খেয়াল রাখতে হবে ওমর আব্দুলাকে৷

রাজ্যের মানুষ যে ওমরের কাছে উন্নয়ন চাইছেন তা কিন্তু দায়িত্ব নেওয়ার অনেক আগেই বুঝতে পেরে গেছেন বুদ্ধিমান ও সপ্রতিভ ওমর৷ অন্যদিকে রযেছে পি ডি পি ও বি জে পি মিলে বিধানসভায় ভালো আসন পাওয়া বিরোধী জোট৷ এদের মধ্যে সরাসরি কোন জোট না হলেও সরকারকে বিপাকে ফেলার জন্য নিজেরা যে বিধানসভায় বোঝাপড়া করে চলবে তা কিন্তু বলাইবাহুল্য৷ স্বাভাবিক ভাবে নির্বাচনে নিজে জেতা বা দলকে জেতানোর থেকে বড় চ্যালেঞ্জ রযেছে ওমরের সামনে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
প্রাণ বাঁচতে পারে সর্বজিতের
সন্ত্রাসের তথ্য দেওয়া হবে আন্তর্জাতিক দুনিয়াকে
গাজাতে রাজনৈতিক হস্তক্ষেপের দাবি বামেদের
পাক মনোভাবের কোন পরিবর্তন হয় নি:অ্যান্টনি
ওমর শপথ নেবেন সোমবার,ইউপিএ জোটে এন সি
গুয়াহাটি বিস্ফোরণের নিন্দা করলেন আদবাণী