ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী তথা জঙ্গি কার্যকলাপ রুখতে মরিয়া বিএসএফ৷ আর এই কারণে তারা এই অঞ্চলে প্রহরা দেবার জন্য আরও বেশি সেনা চাইল৷ আর এই দাবি সেনার আধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের সঙ্গে বৈঠক চলাকালীন রাখে৷ বৈঠকে সীমাপারের জঙ্গি কার্যকলাপ নিয়ে আলোচনা হয়৷ চিদাম্বরম এই প্রস্তাব বিচার বিমর্ষ করেন৷ অসম তথা মেঘালয জুড়ে বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে প্রায় 577 কিমি, যার মধ্যে 129 কিমি লম্বা সীমানায় কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে৷ এই অঞ্চলকে অনুপ্রবেশকারীদের স্বর্গ হিসাবে মনে করা হয়৷ বর্তমানে এখানে সীমান্ত প্রহরার জন্য 11 ব্যাটেলিয়ান কোম্পানী সেনা মজুদ রয়েছে৷ |