ঘন কুয়াশা রাজধানী দিল্লীতে বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করল৷ এর ফলে প্রায় 18টি ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান চলাচলে দেরী হয়েছে ও অন্য 15টি বিমান হয় স্থগিত করে দেওয়া হয়েছে নয়ত অন্য উড়ানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে৷
বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হবার ফলে যাত্রীরা অনেক অসুবিধার সন্মুখীন হয়৷ যাত্রীদের অভিযোগ ছিল বিমান নির্ধারিত সময়ের থেকে দেরীতে ছাড়বার কিংবা স্থগিত করে দেওয়ার ব্যাপারে কোনরকম সূচনা দেওয়া হয় নি৷
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সার সাড়ে বারোটার সময় এতটা কুয়াশা ছিল যে প্রায় 800 মিটার পর্যন্ত জায়গা দেখা যাচ্ছিল না৷ কুয়াশার দাপট এই সপ্তাহে এতটাই যে 600টির মত উড়ান দেরীতে ছাড়তে হয় ও প্রায় 100টি উড়ান বাতিল করা হয়েছিল৷
|