ভূমিকম্প নাড়া দিল জম্মু-কাশ্মীরে৷ রাজধানী শ্রীনগর সমেত তার আশেপাশের এলাকা আজ ভোররাতের দিকে কেঁপে ওঠে৷ প্রশাসন সূত্রে এখবর পাওয়া গেছে৷
আবহাওয়াবিদরা জানিয়েছে আজ ভোররাতের দিকে এই ভূমিকম্প আসে যখন মানুষ পুরোপুরি নিদ্রাতে ছিল৷ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের সীমাতে অবস্থিত হিন্দুকুশ ক্ষেত্র৷ আচমকা আসা এই ভূমিকম্পে স্থানীয় মানুষজন ভয়ে রাস্তায় বেরিয়ে আসে৷ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনরকম ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায় নি৷
কাশ্মীরের বাসিন্দারা এখনও ভুলতে পারেন নি 2005 সালের সেই বিধ্বংসী ভূমিকম্পের কথা৷ প্রসঙ্গত 2005 সালে সেই বিধ্বংসী ভূমিকম্পে জম্মু-কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে মোট 74500 জন মানুশ মারা গেছিলেন,তার তীব্রতা ছিল 7.6৷
|