মুখ্যমন্ত্রীদের আসন্ন বৈঠকে এবার সব থেকে গুরুত্ব পেতে চলেছে সন্ত্রাসবাদের সমস্যা৷ কেন্দ্রীয় সরকার সুত্রে এখবর জানা গেছে৷ বৈঠকের আলোচ্যসুচীতে রযেছে ঠিক কি ভাবে দেশের নানা গুরুত্বপূর্ণ শহর থেকে ছোট শহরের নিরাপত্তা নিশ্চদ্র করা সম্ভব৷ এর পাশাপাশি মানুষের জীবন ও সম্পত্তির রক্ষা করার জন্য নিরাপত্তা আরও জোরদার করার কথা বিবেচনা করা হচ্ছে৷
বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রীদের কাছে জানাতে চাওয়া হবে ঠিক কি ভাবে সংশিষ্ট রাজ্যের নিরাপত্তা জোরদার করা সম্ভব৷ তার উপরে বিবেচনা করে পরবর্তী কৌশল ঠিক হবে বলে জানা গেছে৷
মুম্বাইয়ের ঘটনার পর থেকে দেশের যে সমস্থ রাজ্য আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি আছে তাঁকে সুরক্ষার নিরিখে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এর পাশাপাশি রযেছে দেশের সমস্থ পরমাণু কেন্দ্রগুলো নিরাপত্তা জোরদার করা৷
মঙ্গলবারের এই বৈঠকের পাশাপাশি বুধবার হবে মাওবাদী যে সকল রাজ্যে রয়েছে তাদের নিয়ে এক বিশেষ বৈঠক৷ সেই বৈঠকে মাওবাদীর প্রভাব যে সকল রাজ্যে আছে তাদের জন্য এক বিশেশ রুপরেখা তৈরি করা হবে বলে জানা গেছে৷ কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক জানিযেছে দেশের মধ্যে 33 জেলায় মাওবাদীদের প্রভাব আছে৷ তার জন্য এক বিশেষ নীতি ও সুরক্ষা ব্যবস্থা ঠিক হবে৷
|