জানুয়ারী প্রথম সপ্তাহে দেশ জুড়ে নতুন করে জাকিয়ে বসছে ঠান্ডা৷ দিল্লি সহ দেশের উত্তরভাগে ঠান্ডার প্রকোপ গত কযেকদিনে বেশ বৃদ্ধি পেয়েছে৷ এখন পর্যন্ত ঠান্ডায় সারা দেশে মৃত্যু হয়েছে প্রায় 49 জনের৷ তবে গতকাল(রবিবার)মৃত্যু হয়েছে 15 জনের৷
প্রচন্ড ঠান্ডার প্রকোপে ট্রেন, বাস, বিমান পরিবহণ ভীষণ ভাবে বিপর্যস্থ হযে পড়েছে৷ জম্মু-কাশ্মীর, হিমালচল প্রেদেশ ও উত্তরাখন্ডে এক অংশে যেমন চলছে ঠান্ডা হওয়া আর বাকি অংশ জুড়ে রয়েছে তীব্র তুষারপাত৷ সব মিলিয়ে এই অংশে অবস্থা বেশ সঙ্গীন৷ আগামী কযেকদিন অবস্থায় বিশেষ কোন পরিবর্তন হবে বলে মনে করছে না আবহাওয়া দপ্তর৷
রাজধানী থেকে দেশের নানা প্রান্তে যাওয়া ট্রেন পরিষেবা বিপর্যস্থ হয়ে পড়েছে৷ কানপুরে কুয়াশার জন্য লাইন দেখতে না পেয়ে একই লাইনে দাড়িয়ে থাকা অন্য গাড়ীকে ধাক্কা মারে এক মালবাহী ট্রেন৷ এই ঘ্টনায় মালবাহী ট্রেনের চালক গুরুতর ভাবে আহত হযেছেন৷ দিল্লি থেকে কুয়াশার জন্য সমস্থ ট্রেন অস্বাভাবিক লেট করছে৷ বেশ কিছু ট্রেন বাতিল করা হযেছে৷
কাশ্মীরের বহু অংশে এক থেকে দেড় ফুট বরফ পড়ছে বলে জানা গেছে৷ শ্রীনগরের নুন্যতম তাপমাত্রা হযে দাড়িয়েছে 0.2 ডিগ্রি সেলসিয়াস৷ পাশাপাশি ভাবে তাপমাত্র সব জাযগায় নুন্যতমর থেকে বেশ খানিকটা নিচে নেমে গেছে৷ দিল্লির নুন্যতম তাপমাত্র বেড়ে 8.1 ডিগ্রি হলেও কিন্তু কুয়াশার প্রকোপ অত্যন্ত বেড়ে গেছে৷ স্বাভাবিক ভাবে সকাল ও একটু রাতের দিকে বিশেষ কোন যানবাহন চোখে পড়ছে না৷
|