মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > মুম্বাইয়ের তথ্য পাকিস্তানকে দেওয়া হল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুম্বাইয়ের তথ্য পাকিস্তানকে দেওয়া হল

মুম্বাইয়ের ঘটনার পর থেকে পাকিস্তান বলে আসছিল তারা এই সন্ত্রাসের ঘটনার সঙ্গে জড়িত নয়৷ তবে এবার দিল্লি তাদের মোক্ষম কূটনৈতিক চাল দিল৷ এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি রির্পোট সহ পাকিস্তানের জড়িত থাকার সমস্থ প্রমাণ সহ তথ্য পাকিস্তান হাইকমিশনারের হাতে তুলে দিল৷

এর অব্যহতি পরে এক সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রণব বাবু বলেন, মুম্বাই সন্ত্রাসের পাকিস্তান ও তাদের দেশের র মাটিতে সক্রিয় একাধিক জঙ্গি সংগঠন সক্রিয়৷ সেই সমস্তহ সংগঠন সরাসরি মুম্বাইয়ের ঘটনার সঙ্গে জড়িত৷ সেই সমস্থ প্রমাণ এবার ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এবার এটা পাকিস্তানের দায়িত্ব তারা কি ভাবে ব্যবস্থা গ্রহণ করবে৷

প্রনব বাবু বলেন মুম্বাইয়ের ঘটনা সারা বিশ্বের ঘুম ভাঙ্গিয়ে দিয়েছে৷ তিনি সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে কিন্তু পাকিস্ত্যান তার জড়িত থাকার তথ্য কোন ভাবে অস্বীকার করতে পারবে না৷

পাকিস্তানের উপরে আন্তর্জাতিক মহলের চাপ বজায় রাখার সঙ্গে বিশ্বের বহু দেশের হাতে সন্ত্রাসের তথ্য তুলে দেওয়া হয়েছে৷ প্রনব বাবু বলেন এবার নিশ্চিয় বিশ্ব নেতৃত্ব একযোগে সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার ব্যাপারে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন৷ দিল্লিতে থাকা বিভিন্ন দেশের হাইকমিশনারকে ডেকে এই ব্যাপারে বিস্তারৈত ভাবে বলা হবে বলে জানান৷

প্রণব বাবু পরিস্কার করে দিয়েছেন কোন ভাবেই এবার পাকিস্তান যেন দায় ঝেড়ে ফেলে দিতে না পারে তার পুরো ব্যবস্থা এবার দিল্লি করবে৷ মুম্বাই সন্ত্রাসের তথ্য হাতে পেয়ে কিন্তু ইসলামাবাদের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি৷ সে দেশের এক কূটনীতিবিদ জানান সমস্থ তথ্য হাতে আসার পরে এই নিয়ে সরাকারি ভাবে মন্তব্য করা হবে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
ঠান্ডার প্রকোপে বাড়ছে মৃতের সংখ্যা
মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের বৈঠক দিল্লিতে
ভূমিকম্প জম্মু-কাশ্মীরে
চতুর্থ দিনেও জারি সেনা-জঙ্গি সংঘর্ষ
কুয়াশাতে বিমান চলাচলে বিঘ্ন
স্বর্ণজয়ন্তী পালন বিরাটের