শ্রীলঙ্কার সেনা এ ল টি টি নেতা প্রভাকরণকে জীবিত অবস্থায ধরতে পারলে দিল্লির হাতে তুলে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কোন নিদিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে নি কলম্বো৷ শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে এই কথা জানা গেছে৷ শ্রীলঙ্কার সেনা যে ভাবে তামিলদের একের পর এক ঘাঁটিতে সফলতা পাচ্ছে তা নিয়ে খুশি শ্রীলঙ্কার নেতৃত্ব৷
তবে শ্রীলঙ্কার সেনার এখন মূল উদ্দেশ্য প্রভাকরণকে জীবিত আটক করা৷ তবে প্রভাকরণকে জীবিত আটক করা নিয়ে কিন্তু ইঅতিমধ্যে সন্দেহ আছে শ্রীলঙ্কার সেনার৷ সেনা অফিসারদের অনুমান কোন ভাবে আটক হওযার সম্ভবনা বুঝতে পারলে আগেভাগে আত্মহত্যা করতে পারে প্রভারকরণ৷ তবে সেই সুযোগ যাতে প্রভাকরণ না পায় তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে শ্রীলঙ্কা সেনা৷
এদিকে কংগ্রেস মুখপাত্র বীরাপ্পা মৈলি জানিয়েছেন প্রভাকরণ কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার সঙ্গে জড়িত৷ তাঁকে জীবিত অবস্থায শীলঙ্কা সেনা আটক করতে পারলে তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার দাবি জানান৷ 1976 সালে এল টি টি গঠ্যনের পরে ভারতে সে ভাবে জঙ্গি কার্যকলাপ সংগঠিত না করলেও রাজীব গান্ধী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দাবি মেনে সেখানে ভারতীয় সেনা পাঠায়৷ তার পরে এল টি টি'র রোষ গিয়ে পড়ে রাজীব গান্ধীর উপরে৷
এর পরে নির্বাচনে প্রচারে গেলে আত্মঘাতী জঙ্গি সরাসরি রাজীব গান্ধীর নিরাপত্তা বলয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়৷ এর পরে মৃত্যু হয় রাজীবের৷
|