শ্রীনগর ভূমিকম্পের আঁচ থেকে রেহাই পেল না৷ শ্রীনগর তথা তার আশেপাশের এলাকা ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল৷
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.8৷ আজ ভোর 4.43 মিনিটে এই ভূমিকম্প আসে৷ আচমকা আসা এই ভূমিকম্পে মানুষজন ত্রস্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন৷
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকার হিন্দুকুশ পর্বতমালা৷ আধিকারিক সূত্রে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনরকম ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায় নি৷ প্রসঙ্গত গতকাল শ্র্রীনগরে 6.4 মাপের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল৷
|