মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > কালামের অবস্থা স্থিতিশীল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কালামের অবস্থা স্থিতিশীল

ত্বকের সংক্রমণে পীড়িত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম'এর অবস্থা স্থিতিশীল বলে জানানো হল৷ 77 বছর বয়সী কালামকে ত্বকের সংক্রমণ 'এগজিমা'র কারণে আর্মী হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারেল'এ ভর্তি করানো হয়৷

সেখানকার ডাক্তার ব্রিগেডিয়ার এ কে শর্মা জানান প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম'এর অবস্থা স্থিতিশীল৷ হাসপাতালের একটি সূত্র থেকে জানা গেছে কালামের মধুমেহ রোগ থাকার জন্য সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷

জানা গেছে ডাক্তাররা তাঁর ইনুসুলিন স্তর নিয়ন্ত্রণ করেছেন, ফলে সংক্রমণ আর ছড়াতে পারে নি৷ কালামের পর্যবেক্ষণে থাকা ডাক্তাররা অবশ্য জানাতে পারেন নি প্রাক্তন রাষ্ট্রপতিকে কবে ছাড়া হবে৷ প্রসঙ্গত বাঁ কাঁধের চোটের জন্য আর্মী হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারেল'এ একবার ভর্তি হয়েছিলেন কালাম৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
ভূমিকম্প শ্রীনগরেও
প্রভাকরনকে দিল্লিতে পাঠাতে হবে:মৈলি
মুম্বাইয়ের তথ্য পাকিস্তানকে দেওয়া হল
ঠান্ডার প্রকোপে বাড়ছে মৃতের সংখ্যা
মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের বৈঠক দিল্লিতে
ভূমিকম্প জম্মু-কাশ্মীরে