জম্মু-কাশ্মীরের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আব্দুলা৷ রাজ্যপাল মতিলাল ভোরা ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আব্দুলাকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করিয়েছেন৷ কংগ্রেস ও ন্যাশানাল কনফারেন্স জোটের মুখ্যমন্ত্রী হিসাবে ওমর শপথ নিয়েছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী৷
ওমর হলেন রাজ্যের 11-তম মুখ্যমন্ত্রী৷ শপথ গ্রহণের শেষ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ওমর বলেন, দায়িত্ব এবার অনেক বেড়ে গেল৷ জোটে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের সমস্যা সমাধান তার অগ্রাধিকার বলে জানিয়ে দিয়েছেন৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ওমর এক কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন৷ সেই সময় একদিকে যেমন ভারত ও পাকিস্তান যুদ্ধের মত পরিস্থিতি তৈরি হযেছে৷ অন্যদিকে আবার রয়েছে কাশ্মীরের নিজস্ব কিছু সমস্যা৷ সেই সমস্যার সমাধান করতে না পারলে তার জনপ্রিয়তায় ভাটার টান আসবে তা কিন্তু পরিস্কার হয়ে গেছে৷ এর সঙ্গে আছে শক্তিশালী বিরোধী দল৷ তারা কিন্তু সুযোগ পেলে সরকারের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে৷ তা বেশ ভালো রকম বুঝতে পারছেন বিচক্ষণ ওমর৷
তাই শপথ নেওয়ার পরে বলেন রাজ্যের সার্বিক উন্নয়নে চাই সরকার থেকে বিরোধী দল সকলের সক্রিয় সহযোগিতা৷ সেই সহযোগিতা পাওয়া গেলে রাজ্যেঅ চালচিত্র বদলে দেওয়া সম্ভব৷
|