মুম্বাই কান্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে ভাবে যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে তার পর থেকে তৈরি হচ্ছে ভারতীয় বায়ু সেনা৷ যে কোন ধরনের অবস্থা সামাল দেওয়ার জন্য তারা সামরিক ও মানসিক ভাবে তৈরি বলে জানিয়ে দিয়েছেন বায়ু সেনার প্রধান এফ এইচ মেজর৷
তিনি বলেন, সেনা যে কোন ধরনের অবস্থার জন্য তৈরি৷ ভুবনেশ্বরে সেনা স্কুলে এক অনুষ্ঠানে এসেছিলেন বায়ু সেনা প্রধান৷ অনুষ্ঠানে তিনি স্কুলের প্রাক্তণ ছয় বায়ু সেনা কর্মীকে সন্মানিত করেন৷ বর্তমানে সৈনিক স্কুলের এই প্রাক্তনীরা সকলেই সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ন পদে রয়েছেন৷
অনুষ্ঠানে শেষ উপস্থিত সাংবাদিকরা মেজরের কাছে যুদ্ধের সম্ভবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে৷ তবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করে সব সময় প্রস্তুত আছে৷ তিনি অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে এসে বলেন, দেশের যুবকদের আরও বেশি করে সেনাবাহিনীর কাজে যোগদানের জন্য এগিয়ে আসতে হবে৷ তার জন্য রাজ্য সরকারের কাছে আরও বাড়তি ভাতার দাবি জানান৷ এর পাশাপাশি কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর জন্য যে নতুন পে-স্কেল ঘোষনা করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ধিত বেতন কাঠামো আগের তুলনায় অনেক ভালো৷
এর জন্য দেশের যুবকরা সেনাবাহিনীতে বেশি অংশ গ্রহণ করার ব্যাপারে আগ্রহ দেখাবে৷ ভুবনেশ্বরে যেমন ধরণের সৈনিক স্কুল আছে দেশের নানা প্রান্তে এই ধরনের আর বেশি করে স্কুল খোলার দাবি জানিয়েছেন বায়ু সেনার প্রধান৷ অনুষ্ঠানে বায়ু সেনার পক্ষ থেকে নানা ধরনের প্যারা গ্লাইডিং সহ নানা ধরনের অনুষ্ঠানে প্রর্দশন করা হয়৷
|