মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > কয়েক দিনের মধ্যে কমবে তেলের দাম
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কয়েক দিনের মধ্যে কমবে তেলের দাম

পেট্রোল ও ডিজেল নিয়ে সরকারের সিদ্ধান্ত আগামী এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে৷ দিল্লিতে এক অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন পেট্রোলিয়াম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিনেশ প্যাটেল৷ তিনি বলেন, সরকার বেশ কিছু দিন ধরে নতুন করে পেট্রোলিয়ামের দাম কমানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে৷

প্রশাসনিক স্তরে একরকম সিদ্ধান্ত হয়ে গেছে৷ সম্ভবত দুই একদিনের মধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী মুরলি দেওরা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদামবরম নিজেদের মধ্যে কি দাম হবে তা নিয়ে আলোচনায় বসতে পারেন৷ সেই বৈঠকের দাম নির্ধারিত হয়ে যাবে৷ তার পরে পেট্রোলিয়াম মন্ত্রক তার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় ক্যাবিনেটের মঞ্জুরির জন্য পাঠানো হবে৷ তবে সমস্থ সিদ্ধান্ত যে অত্যন্ত দ্রুত হবে সেকথা জানিয়ে দিয়েছেন প্যাটেল৷

কেন্দ্রীয় সরকার সূত্রে পাওয়া খবর অনুযায়ী পেট্রোলের দাম লিটার প্রতি 5-টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি 2-টাকা করে কমতে পারে৷ এমন কি কমার সম্ভাবনা আছে রান্নার গ্যাসের সিলেন্ডারের৷ রান্নার গ্যাসের ক্ষেত্রে 20 থেকে 25 টাকা কমতে পারে বলে অনুমান৷

তিনি বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সব থেকে কম হয়েছে৷ দেশের বাজারে সাধারণ মানুষকে একটু বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্যেই সরকার দাম কমানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে৷ তেলের দাম কমালে চাযের ক্ষেত্রে খরচ বেশ খানিকটা এক ধাক্কায় কমে যাবে৷ অর্থমন্ত্রকের মতে মুদ্রাস্ফীতি এমন বেশ খানিকটা কম৷ এখন তেলের দাম কমালে অন্য জিনিসের দাম বেশ খানিকটা কমার সম্ভবনা আছে৷ স্বাভাবিক ভাবে লোকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে৷ সেক্ষেত্রে মন্দা সামাল দেওয়া সম্ভব হবে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
সেনা অবস্থা সামাল দিতে তৈরি-মেজর
সন্ত্রাস নিয়ে আলোচনা হবে কারজাই,মনমোহনে
ধর্মঘটের মোকাবিলায় পরিবহণ মন্ত্রীদের বৈঠক
চম্পাই সোরেন ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী
মুম্বাই সন্ত্রাসঃ চার্জশীট 24 শে জানুয়ারী
পাকিস্থানকে সব তথ্য প্রমাণ দেওয়া হয়েছেঃ প্রণব