মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > রাজস্থানে ফিরে সুর বদল শেখওয়াতের
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজস্থানে ফিরে সুর বদল শেখওয়াতের

রণে ভঙ্গ প্রাক্তণ উপরাষ্ট্রপতি ও বি জে পি নেতা ভৈর সিং শেখওয়াতের৷ কয়েক দিন আগে দিল্লিতে এক সাংবাদিক সন্মেলনে করে ঘটা করে ঘোষণা করে ছিলেন তিনি আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হবেন৷ এমন কি দলের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হতেও আপত্তি নেই৷ এবার দিল্লি থেকে কোটায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিন্তু গলায় অন্য সুর৷

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন তিনি প্রধানমন্ত্রী পদের জন্য এন ডি এ'র পক্ষ প্রার্থী হতে চান এই ধরনের মন্তব্য করেন নি৷ শেখয়াত বলেন, তিনি জানিয়ে ছিলেন লোকসভা ভোট তিনি প্রার্থী হবেন৷ প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়ার ব্যাপারে কিছু বলেন নি৷ সংবাদ মাধ্যম তার বক্তব্য ভুল ব্যাখ্যা করেছে৷

সংবাদ মাধ্যমের ঘাড়ে দায় চাপালেও জানিয়ে দিয়েছেন তার পুরনো কেন্দ্রের সাধারণ মানুষ যে ভাবে তাকে নির্বাচনে দাড়ানোর জন্য অনুরোধ করছেন তাতে তিনি অভিভূত৷ তাদের সঙ্গে সম্পর্কে একরকম পারিবারিক হয়ে গেছে৷ তাদের অনুরোধ যে উপেক্ষা করা সম্ভব নয় তা পরিস্কার করে দিয়েছেন৷ নতুন করে শারিরীক সমস্যা না হলে তার নির্বাচনে প্রতিদ্বিন্দিতা করা একরকম নিশ্চিত বলে জানিযে দিয়েছেন৷

কেন নিজের বক্তব্য থেকে সরে যাচ্ছেন রাজস্থানে নেতা তা নিয়ে দলের মধ্যে কিন্তু মত অত্যন্ত পরিস্কার৷ কোন ভাবেই যেন শারিরীক অজুহাত দেখিয়ে তার টিকিট পাওয়ার ক্ষেত্রে বাধা হতে না পারেন আদবানী৷ অন্যদিকে দলের পক্ষ থেকে তাঁকে এক বার্তায় পরিস্কার করে দেওয়া হয়েছে তার মূল ক্ষোভের বিষযে দল বিবেচনা করছে৷ চিরকালের কৌশলী শেখওয়াত চাইছেন নিজের জয় নিশ্চিত করে আদবানীর উপরে এক অদৃশ্য চাপ তৈরি করা৷ এই চাপ রেখে রাজ্য স্তরে দলের যে সাংগঠনিক পরিবর্তন চাইছেন তা অনায়াসে করা সম্ভব হবে৷ শুধু তাই নয় প্রধানমন্ত্রী পদ না পেলেও কিন্তু গুরুত্বপূর্ন কেন্দ্রীয় মন্ত্রক পেতে বিশেষ সমস্যা হবে না৷

এদিকে শেখয়াত রাজ্যে তার দলের মধ্যে থাকা রাজনৈতিক বিরোধীদের কব্জা করার জন্য এক নতুন পদক্ষেপ নিয়েছেন৷ রাজস্থানের সদ্য সমাপ্ত নির্বাচনের সময় কংগ্রেসের পক্ষ থেকে মূল অভিযোগ ছিল বি জে পি'র মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া প্রায় 22000 হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছেন৷ ক্ষমতায় আসার পরে যদিও এই নিয়ে কোন রকম উচ্চবাচ্য করছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগের সারবত্তা প্রমাণ করার দাবি জানাবেন৷ এখানে কে ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছেন শেখওয়াত৷ তদন্ত শুরু হলে তার দীর্ঘ দিনের রাজনৈতিক বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী চাপে থাকবেন৷ এমন কি তার লোকসভা ভোটের টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করা সম্ভব হবে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
আঘাতের কারণে হাতির মৃত্যু
শক্তি ক্ষেত্র সুরক্ষিত আছে-প্রণব
কয়েক দিনের মধ্যে কমবে তেলের দাম
সেনা অবস্থা সামাল দিতে তৈরি-মেজর
সন্ত্রাস নিয়ে আলোচনা হবে কারজাই,মনমোহনে
ধর্মঘটের মোকাবিলায় পরিবহণ মন্ত্রীদের বৈঠক