জম্মুর রিয়াসী জেলায় একটি খাদে গাড়ি পড়ে যাওয়ায় 4 জনের মৃত্যু হল৷ এই ঘটনায় আহত হয়েছেন 2 জন৷
স্থানীয় প্রশাসন সূত্রে এখবর পাওয়া গেছে৷ পুলিশ জানিয়েছে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে কারচি মোড়ের নিকট পাশের 200 ফুট গভীর খাদে পড়ে যায়৷
স্থানীয় মানুষজন ও সুরক্ষাকর্মীরা ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছে 4 জনের মৃতদেহ উদ্ধার করেন৷ আহতদের রাজৌরী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে৷
|